মা‌র্চের দ্বিতীয় সপ্তাহ জু‌ড়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে: বিএসসিএল

১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০১:০৫  

মার্চে সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে আট দিন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিএসসিএল জানায়, ৭ থেকে ১৪ মার্চ পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকালে এ ঘটনা ঘটতে পারে।

প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।